মালদা

জামাই ষষ্ঠীর সকালেই স্বামীর হাতে খুন হল স্ত্রী, স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় এই ঘটনা। মৃত মহিলা ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন...

স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় জামাই ষষ্ঠীর সকালেই স্বামীর হাতে খুন হল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার বিনোদপুর গ্রামপঞ্চাতের সাট্টারি এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতার নাম ধীরুবালা সরকার। সে স্থানীয় বিনোদপুর গ্রাম পঞ্চায়েত ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত কংগ্রেসের প্রধান ছিলেন। 

                      জানা গিয়েছে, স্বাম সুধীর সরকার এলাকার এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর সে ওই মহিলাকে বিয়ে করবে বলে স্ত্রী ধীরুবালা সরকারকে জানায়।স্বামীর এই কথার প্রতিবাদ করে ধীরুবালা সরকার।আর এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। মঙ্গলবার রাত্রিবেলা সেই বিবাদ চরম আকার নেয়। তার জেরে রাত্রিবেলা ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে স্ত্রী ধীরুবালাকে খুন করে তার স্বামী। আজ সকালে বেলা গড়িয়ে গেলেও দরজা না খুললে। পরিবারের অন্যান্য সদস্যরা দরজা ভেঙে দেখে মৃত অবস্থায় পরে রয়েছে ধীরুবালা সরকার। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুরে।